বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, তীব্র যানজট
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, তীব্র যানজটচট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকেরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, দ্রুত তাঁদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘বকেয়া বেতনসহ নানা দাবি নিয়ে গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।’