ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
RTN News

কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগের দাবি ছাত্রদলেরসিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মহীদুল হাসানের পদত্যাগ দাবিতে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা কার্যালয় ত্যাগ করেন। একই সঙ্গে মঙ্গলবার সকাল থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকে ১০ তারিখের অবরোধের সমর্থনে ছাত্রলীগের ব্যানার টানানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জন্য অধ্যক্ষ মহীদুল হাসানকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানাসহ অন্য নেতারা অভিযোগ করেন, দিনের বেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে ব্যানার টানিয়ে স্লোগান দিয়েছেন। তাঁদের ধারণা, এ ঘটনার সঙ্গে কলেজের অধ্যক্ষ জড়িত। এ কারণে তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পদত্যাগ না করলে মঙ্গলবার সকাল থেকে আবারও তাঁকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেন তাঁরা।এদিকে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। তবে তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মহীদুল হাসান বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় তিনি নিজের কক্ষে অবস্থান করছিলেন। ব্যানার টানানোর বিষয়ে তিনি কিছু জানতেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ