সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
জিএসিএর বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বিমানবন্দর এলাকার বেশ কয়েকটি স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তবে কী ধরনের হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এর আগে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হয়েছিলেন।
সূত্র: এএনআই