ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
RTN News

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল ও পুরোনো কাপড়

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল ও পুরোনো কাপড়

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল ও পুরোনো কাপড়

রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমার আদলে তৈরি একটি সন্দেহজনক বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে। পরে দেখা যায়, বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক নেই; রয়েছে পুরোনো কাপড়চোপড় ও পচা ফল।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পার্কের ওই প্রান্তে বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। দেখতে বোমার মতো হওয়ায় তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মতিঝিল থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি বাইরে থেকে দেখতে বোমার মতো করে তৈরি করা হয়েছিল। তবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি পরীক্ষা করে ভেতরে কোনো বিস্ফোরকজাতীয় উপাদান পাননি। এর পরিবর্তে পাওয়া যায় পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল।

কে বা কারা, কী উদ্দেশ্যে বস্তুটি পার্কে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় : বোমা

RTN News

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল ও পুরোনো কাপড়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x