ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
RTN News

ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

ভারতের গুজরাট রাজ্যের ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের পর কারখানাটিতে বিষাক্ত মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভারুচ জেলার ভ্যাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত কারখানাটিতে ওষুধ তৈরির মধ্যবর্তী উপাদান উৎপাদন করা হতো। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রিঅ্যাক্টর ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় কারখানার বিভিন্ন স্থানে যন্ত্রপাতির ভাঙা অংশ ছড়িয়ে পড়ে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

নিহত ব্যক্তিরা হলেন আমোদের বাসিন্দা জয়দীপ মহেশভাই প্যাটেল ও ভাবিক দিলীপকুমার ভাসাভা, গির সোমনাথ জেলার তালালার বাসিন্দা বৃন্দ তালাভিয়া এবং উত্তর প্রদেশের বাসিন্দা অনিকেত হরিলাল গৌতম ও অর্জুনকুমার রামসিং গৌতম।

আহত পাঁচ শ্রমিক হলেন পবনকুমার রামসিং গৌতম, মৌসমকুমার রামসেবক যাদব, শিবদয়াল রামঅবতার যাদব, প্রতীক প্রবীণ প্রজাপতি ও প্রিয়াংশু বাহাদুরলাল। তাঁদের বাড়ি বিহার ও উত্তর প্রদেশে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা জানান, কারখানাটিতে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণের ফলে এমডিসি গ্যাস ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ডিআইএসএইচ ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস, পিটিআই

বিষয় : ভারত গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

RTN News

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x