ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
RTN News

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নৈতিকভাবে উন্নত প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

বিষয় : শিক্ষার্থী বগুড়া শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা

RTN News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নৈতিকভাবে উন্নত প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x