ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
RTN News

বান্ধবীকে নিয়ে মায়ের সন্দেহ, ছয় মাস স্কুলে যেতে দেননি তাজমিনকে

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বান্ধবীকে নিয়ে মায়ের সন্দেহ, ছয় মাস স্কুলে যেতে দেননি তাজমিনকে
তাজমিনের মা, ইনসেটে তাজমিন।

বান্ধবীকে নিয়ে মায়ের সন্দেহ, ছয় মাস স্কুলে যেতে দেননি তাজমিনকে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার এক বান্ধবীকে নিয়ে মায়ের আগের উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। মেয়ের ওই বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তার মা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, এর আগের দিন বুধবার বিকেল ৪টার দিকে মেয়ের সঙ্গে মায়ের সর্বশেষ কথা হয়। ওই সময়ও তিনি তাজমিনের কাছে তার বান্ধবীর নাম ও বাড়ির ঠিকানা জানতে চান। মেয়েকে বাসায় ফিরিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’

এরপর তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছেছিল কিংবা তার সঙ্গে কারা ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

তাজমিনের মা জানান, মেয়ের ওই বান্ধবীকে নিয়ে আগে থেকেই তাঁর সন্দেহ ছিল। এ কারণে প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়ের চলাফেরার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত তার খোঁজখবরও রাখতেন তিনি।

তবে যে বান্ধবীকে নিয়ে মা উদ্বিগ্ন ছিলেন, তার সঙ্গে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

বিষয় : সারাদেশ কুমিল্লা হত্যা

RTN News

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বান্ধবীকে নিয়ে মায়ের সন্দেহ, ছয় মাস স্কুলে যেতে দেননি তাজমিনকে

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x