ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
RTN News

ব্রাহ্মণবাড়িয়ায় খালে পড়ল পুলিশের পিকআপ, আহত ৩ পুলিশসহ ৫

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় খালে পড়ল পুলিশের পিকআপ, আহত ৩ পুলিশসহ ৫

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁরা দুজনই বিজয়নগর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে দুই আসামিকে নিয়ে বিজয়নগর থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশের পিকআপ ভ্যানটি। পথে মণিপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তিতাস নদীর শাখা খালে পড়ে যায় গাড়িটি। এতে পিকআপে থাকা পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কনস্টেবল মো. জুম্মানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় : পুলিশ পিকআপ

RTN News

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় খালে পড়ল পুলিশের পিকআপ, আহত ৩ পুলিশসহ ৫

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x