ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
RTN News

জামায়াত কর্মীকে মারধর ঘিরে উত্তেজনা, আহত কুষ্টিয়ার মিরপুরের ওসি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াত কর্মীকে মারধর ঘিরে উত্তেজনা, আহত কুষ্টিয়ার মিরপুরের ওসি
জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ওই  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল

কুষ্টিয়ার মিরপুরে জামায়াত কর্মীকে মারধর, আহত ওসি

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের এক কর্মীকে মারধরের ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আহত হয়েছেন। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার এশার নামাজের পর স্থানীয় একটি মসজিদে জামায়াতের নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করছেন—এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে দুই পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেলে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার দিকে সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

একপর্যায়ে জামায়াতের এক কর্মীকে কয়েকজন মারধর করলে তাকে উদ্ধারের চেষ্টা করেন ওসি শহিদুল ইসলাম। এ সময় তার হাতেও আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনিও আহত হন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে কোনো সমস্যা হয়নি।

বিষয় : বিএনপি জামায়াতে ইসলামী

RTN News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জামায়াত কর্মীকে মারধর ঘিরে উত্তেজনা, আহত কুষ্টিয়ার মিরপুরের ওসি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x