ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
RTN News

শ্রীপুরে দুই শিশুর সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুরে দুই শিশুর সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি এলাকার র‍্যালির মোড় থেকে সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহরাব নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের বাসিন্দা এবং শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন। তাঁকে সোমবার আদালতে পাঠানোর কথা রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচ থেকে ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যান সোহরাব। পরে সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে সোহরাব পালিয়ে যান। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

বিষয় : ধর্ষণ

RTN News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে দুই শিশুর সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x