ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
RTN News

ডেঙ্গুতে প্রাণ গেল মুগদা মেডিকেলের নারী চিকিৎসকের

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গুতে প্রাণ গেল মুগদা মেডিকেলের নারী চিকিৎসকের
সংগৃহীত

ডেঙ্গুতে প্রাণ গেল মুগদা মেডিকেলের নারী চিকিৎসকের

ঢাকা প্রতিনিধি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) ডা. আঁচল রায়।

রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। রাতে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শোকবার্তায় তিনি বলেন, আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারিয়েছে।

মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয় : ডেঙ্গু নারী চিকিৎসক

RTN News

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল মুগদা মেডিকেলের নারী চিকিৎসকের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গুতে প্রাণ গেল মুগদা মেডিকেলের নারী চিকিৎসকের

ঢাকা প্রতিনিধি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) ডা. আঁচল রায়।

রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। রাতে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শোকবার্তায় তিনি বলেন, আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারিয়েছে।

মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x