ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
RTN News

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, তীব্র বিক্ষোভে যুদ্ধবিমান-ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, তীব্র বিক্ষোভে যুদ্ধবিমান-ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা
লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এনডিটিভি

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, তীব্র বিক্ষোভে যুদ্ধবিমান-ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

ভারতের পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ভোরে শুরু হওয়া আন্দোলনে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়। ক্যাম্পাসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের জি–৩ হোস্টেলে থাকা এক ছাত্রীকে ২৪ সেপ্টেম্বর একজন বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের দাবি, বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব বলে দাবি করেছে।

পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা করেছে এবং ঘটনাটি তদন্তে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ ও ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিক্ষোভের সময় কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত একটি ভারতীয় মিগ–২৩ ইউএম যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর উঠে যান। শিক্ষার্থীদের আরও দাবির মধ্যে মেয়েদের হোস্টেলের সব কর্মী নারী করার বিষয়টিও রয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিকা গুলাটি অভিযোগকে ঘিরে ছড়িয়ে পড়া তথ্যকে ‘গুজব’ বলে উল্লেখ করেছেন। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ। 

বিষয় : ধর্ষণ পাঞ্জাব

RTN News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ, তীব্র বিক্ষোভে যুদ্ধবিমান-ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x