ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
RTN News

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী, সবার অবস্থা গুরুতর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী, সবার অবস্থা গুরুতর
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী, সবার অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো—জিদনী (১৪), লামিয়া আক্তার শাপলা (১৩), সুমাইয়া আক্তার (১৩), আসিয়া আক্তার আফরোজা (১২) ও আতিয়া (১১)। তারা সবাই মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থী।

মাদ্রাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, বিকেলে পাঁচ শিক্ষার্থী তিনতলা ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে ছাদে গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শিক্ষার্থীরা বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ জানিয়েছেন, পাঁচ শিক্ষার্থীর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয় : শিক্ষার্থী দগ্ধ মাদ্রাসা

RTN News

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থী, সবার অবস্থা গুরুতর

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x