ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
RTN News

অপ্রয়োজনীয় সিজার বন্ধে কঠোর হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাস থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে পিলসহ বিভিন্ন সামগ্রী ব্যাপকভাবে বিতরণ শুরু হবে। একই সঙ্গে স্বাভাবিক প্রসবের জন্য নতুন ওষুধ ও মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দালালের মাধ্যমে মায়েদের অপ্রয়োজনীয় সিজার না করানোর আহ্বান জানান।

হামের টিকাদান কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, আগামী শনিবার থেকে আবারও টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব শিশুকে এখনো টিকা দেওয়া হয়নি, তাদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

জ্বালানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। এতে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।

জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : স্বাস্থ্যমন্ত্রী সিজার

RTN News

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রয়োজনীয় সিজার বন্ধে কঠোর হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x