ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
RTN News

মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ, যুবক আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগে মোসলেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।

আটক মোসলেম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।

হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. আমিনুল ইসলাম জানান, দানবাক্সের তালা ভাঙার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি আনসার সদস্যদের খবর দেন। পরে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।

আমিনুল ইসলাম বলেন, তালা ভাঙার সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত সেখানে গিয়ে তাকে আটক করেন। দানবাক্সের টাকা আরও কয়েকজন নিয়ে যেতে পারে বলেও ধারণা করছেন তারা।

তিনি আরও জানান, দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরে বকশীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মোসলেমকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. রেজাউল করিমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মসজিদের দানবাক্সের টাকা চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চুরির মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

RTN News

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ, যুবক আটক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x