ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
RTN News

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল। পরে অন্য একটি মামলায় ফরিদ গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাউফল থানায় জিডি করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল। তিনি বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকায় জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি এলাকায় তাঁর গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এবং মাছের ঘেরের ব্যবসা রয়েছে।

জিডিতে গোবিন্দ চন্দ্র মণ্ডল অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী তাঁকে পুড়িয়ে হত্যার হুমকি দেন।

এর মধ্যে ওই কথোপকথনের প্রায় ১ মিনিট ৫৭ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে এক ব্যক্তিকে ব্যবসায়ীকে পুড়িয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। ব্যবসায়ী দাবি করেছেন, অডিওর অপর প্রান্তের ব্যক্তি ফরিদ উদ্দিন গাজী।

ব্যবসায়ী আরও অভিযোগ করেন, এর আগে তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়ার পাশাপাশি ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছিল। তবে আগের কথোপকথনের কোনো রেকর্ড তাঁর কাছে নেই বলে জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকির অভিযোগ ওঠার পর ফরিদ গাজীকে অন্য একটি চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়।

ফরিদ উদ্দিন গাজী বাউফল উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তবে এ ঘটনার পর পটুয়াখালী জেলা বিএনপি তাঁকে দলীয় সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে। দলীয় চিঠিতে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

বিষয় : বিএনপি হুমকি

RTN News

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x