ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
RTN News

আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস
বিএসটিআইয়ের অভিযানে অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস। ছবি: সংগৃহীত

আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

রাজধানীর আরামবাগে অস্বাস্থ্যকর ও নোংরা জারে পানি সরবরাহ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ ছাড়া পানি বাজারজাতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের ৬ শতাধিক পানির জার ধ্বংস করেছে বিএসটিআই।

সোমবার বিএসটিআই পরিচালিত বিশেষ সার্ভিল্যান্স অভিযানে এসব জার ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি স্বাস্থ্যবিধি না মেনে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় মান সনদ ছাড়াই পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব পানির জার ধ্বংস করা হয়।

বিএসটিআই জানায়, পানির মতো সরাসরি ভোগ্যপণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি এবং নির্ধারিত মান নিশ্চিত করা জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে পানি সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ সনদ ছাড়া পানি বাজারজাত করা ভোক্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও সার্ভিল্যান্স কার্যক্রম চালানো হচ্ছে। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পণ্যের মান সনদ দেওয়ার পাশাপাশি নকল ও ভেজাল রোধে বিএসটিআইয়ের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেখানে মানহীন বা ভেজাল পণ্যের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদানসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন মহাপরিচালক।

কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা কিংবা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সম্পর্কে অভিযোগ থাকলে হটলাইন ১৬১১৯ অথবা dg@bsti.gov.bd ঠিকানায় জানাতে অনুরোধ করেছে বিএসটিআই।

বিষয় : মতিঝিল বিএসটিআই অভিযান পরিচালনা অস্বাস্থ্যকর

RTN News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x