ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
RTN News

বরিস জনসনের ট্রেন পাসের ১৫ মিনিট পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরিস জনসনের ট্রেন পাসের ১৫ মিনিট পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলা
সংগৃহীত

বরিস জনসনের ট্রেন পাসের ১৫ মিনিট পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের মাত্র দুই কিলোমিটার দূরে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ওই ট্রেনটি হামলার শিকার হয়নি এবং ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

বরিস জনসনের সঙ্গে ওই ট্রেনে ছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর তারা একই রেলপথ দিয়ে ফেরার পথে ছিলেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, রুশ হামলার আশঙ্কায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে, হামলার শিকার হওয়া ট্রেনটির যাত্রীদের হামলার মাত্র ১৫ মিনিট আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে উক্রজালিজনিতসিয়ার দাবি, ড্রোনটি সম্ভবত কূটনৈতিক ট্রেনকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।

এদিকে, হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা আরেকটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তিনিও নিরাপদে রয়েছেন।

ইউক্রেন ও পোল্যান্ডের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে। ফলে সীমান্তবর্তী এলাকায় হামলার ঘটনাটি নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

বিষয় : হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ

RTN News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বরিস জনসনের ট্রেন পাসের ১৫ মিনিট পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x