ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
RTN News

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২
সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও মোহাম্মদ আলী। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির হোসেন সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে। অন্যদিকে মোহাম্মদ আলীর বাড়ি একই উপজেলার আলমপুর এলাকায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ ওঠে জাকির হোসেন, মোহাম্মদ আলীসহ তিনজনের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার সদর থানায় মামলা করেন খোয়া যাওয়া স্বর্ণের মালিক ও রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম। এরপর রাতেই জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্রের দাবি, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নেওয়া হচ্ছিল। এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

বিষয় : গ্রেপ্তার

RTN News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x