ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
RTN News

হুথিদের বিরুদ্ধে একক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হুথিদের বিরুদ্ধে একক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

হুথিদের বিরুদ্ধে একক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে উত্তেজনা বাড়ার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই এ অভিযান শুরু করতে পারে রিয়াদ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ওয়াশিংটনকে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালানোর জন্য তারা প্রস্তুত। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রিয়াদ।

বর্তমানে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে। তবে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার কোনো পরিকল্পনা আপাতত নেই ওয়াশিংটনের। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি আরও বাড়লে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনে কথা বলেন। এক মার্কিন কর্মকর্তা জানান, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চেয়েছেন। তবে এটিকে তাৎক্ষণিকভাবে অপরিহার্য বলে মনে করেননি তিনি।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে চায় ওয়াশিংটন।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা আরও বাড়লে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

বিশ্লেষকদের মতে, সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা বাড়তে থাকায় লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের ঝুঁকি আরও বাড়ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ বা বড় ধরনের ব্যাহত হলে এর প্রভাব আঞ্চলিক অর্থনীতি ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে।

বিষয় : যুক্তরাষ্ট্র সৌদি আরব হুথি বিদ্রোহী

RTN News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের বিরুদ্ধে একক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x