ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
RTN News

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক
সাদিয়া আক্তার

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজন বাসিন্দাকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগের বিষয়টি এখনো যাচাই-বাছাই করছে পুলিশ।

এনসিপির নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়। সাদিয়া আক্তার সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তা নেওয়া হবে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করে দেখছে।

বিষয় : এনসিপি নেত্রী

RTN News

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x