ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

কবরস্থানের ঝোপে মিলল ‘ডাকাতি মামলার আসামির’ মরদেহ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কবরস্থানের ঝোপে মিলল ‘ডাকাতি মামলার আসামির’ মরদেহ
ঝোপজাড়ে পড়েছিল কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার দিল মোহাম্মদের মরদেহ। ছবি: আজকের পত্রিকা থেকে সংগৃহিত

কবরস্থানের ঝোপে মিলল ‘ডাকাতি মামলার আসামির’ মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলীতে কবরস্থানের ঝোপঝাড় থেকে দিল মোহাম্মদ (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার একটি কবরস্থানের ঝোপঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্ত্রী শামীমা আকতার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

দিল মোহাম্মদ উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শামীমা আকতার বলেন, ‘সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল। তখন মাথায় আটটি সেলাই হয়েছিল।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য রুমি আকতার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে লোকজনের ভিড় দেখতে পান। নিহত ব্যক্তি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তাঁর স্ত্রীকে খবর দিলে তিনি এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা করার কারণে জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, নিহত দিল মোহাম্মদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : পুলিশ জেলার খবর কর্ণফুলী উদ্ধার মরদেহ মামলা মাদক চট্টগ্রাম বিভাগ

RTN News

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কবরস্থানের ঝোপে মিলল ‘ডাকাতি মামলার আসামির’ মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x