ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার সে প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।

তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল না বলে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, বাঁধনের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের চরিত্র আবারও তুলে ধরেছে। দেশে দলটির কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালি যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় কয়েকজনের হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে বাঁধন জানান, তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তাঁর দিকে ডিম, পানি ও কোমল পানীয় ছোড়া হয়। একপর্যায়ে তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

বিষয় : বিনোদন আজমেরী হক বাঁধন

RTN News

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে বাঁধনের ওপর হামলা: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x