ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
RTN News

গরু চুরি করে মিশুকে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গরু চুরি করে মিশুকে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক
চুরি করা গরু গাড়িতে ওঠানোর সময় দুজনকে আটক করে এলাকাবাসী। ছবি: সংগৃহীত

গরু চুরি করে মিশুকে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করছিলেন তিনজন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা এগিয়ে গিয়ে তাঁদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চান। এ সময় তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শাকিল ও মনিরকে আটক করেন।

খবর পেয়ে দশমিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার বলেন, এলাকায় কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। এ কারণে স্থানীয় লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক ব্যক্তিকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় তিনি বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় কয়েকজনকে ফোন করে তিনি আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি একটি গরু নিয়ে এসে মিশুকে তোলার চেষ্টা করলে তাঁরা এগিয়ে যান। এ সময় দুজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যান।

মমিন মাস্টার বলেন, ‘আটক ব্যক্তিরা যাঁদের নাম বলেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তাঁর দাবি, গরু চুরির কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটক শাকিল দাবি করেন, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাঁকে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাঁদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার, তা তিনি জানতেন না বলে দাবি করেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করার পর জাহাঙ্গীর, সাগর ও রিপন পালিয়ে যান।

অপর আটক ব্যক্তি মনির বলেন, তিনি মাছের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর একটি গরু আনতে যাওয়ার কথা বললে তিনি শাকিলের মিশুক গাড়িতে করে জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে বগুড়া গ্রামে যান। সেখানে রিপন, জাহাঙ্গীর ও সাগর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুকে তোলার সময় স্থানীয় লোকজন তাঁকে ও শাকিলকে আটক করেন। এ সময় অন্য তিনজন পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয় : জেলার খবর পটুয়াখালী বরিশাল বিভাগ দশমিনা গরু চুরি

RTN News

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গরু চুরি করে মিশুকে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x