ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
RTN News

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, নারী পথচারীর মৃত্যু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, নারী পথচারীর মৃত্যু
ধানক্ষেতে পড়ে থাকা প্রতিমন্ত্রীর দুর্ঘটনাকবলিত গাড়ি |সংগৃহীত

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, নারী পথচারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলের মাঠে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর গাড়িচালক আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে জয়পুরহাট যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজসংলগ্ন মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল দিকে কিচক বড় ব্রিজ এলাকায় পৌঁছালে এক পথচারী হঠাৎ সড়ক পারাপারের সময় তাঁর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীসহ গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেন। পরে গাড়িটিও ফসলের মাঠ থেকে সড়কে তোলা হয়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আব্দুল বারীকে প্রাথমিক চিকিৎসার জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি টিএমএসএস হাসপাতালের উদ্দেশে রওনা হন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে যায়। এতে আমার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর গাড়ি জয়পুরহাটে যাওয়ার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত নারী পথচারীকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।

বিষয় : নিহত প্রতিমন্ত্রী নারী

RTN News

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, নারী পথচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x