ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
RTN News

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫
বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র |সংগৃহীত

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে একটি আবাসিক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এবং আহতদের নিকটবর্তী মিনাব শহরের হাসপাতালে নেওয়া হয়।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান জানিয়েছেন, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তাঁদের বেশির ভাগের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানস্থলটি হামলার লক্ষ্য ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান নিহত আহত হামলা ইরানে মার্কিন-ইসরাইল হামলা

RTN News

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে একটি আবাসিক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এবং আহতদের নিকটবর্তী মিনাব শহরের হাসপাতালে নেওয়া হয়।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান জানিয়েছেন, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তাঁদের বেশির ভাগের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানস্থলটি হামলার লক্ষ্য ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x