ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
RTN News

নেপালের ভয়াবহ বন্যা: ২৫০ মাইল দূরেও মিলছে ভেসে যাওয়া মরদেহ, নিখোঁজ ১,৪০০

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেপালের ভয়াবহ বন্যা: ২৫০ মাইল দূরেও মিলছে ভেসে যাওয়া মরদেহ, নিখোঁজ ১,৪০০
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা: ২৫০ মাইল দূরেও মিলছে ভেসে যাওয়া মরদেহ, নিখোঁজ ১,৪০০

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। দুর্যোগকবলিত এলাকা থেকে কয়েক শ মাইল দূরেও ভেসে যাওয়া মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে। গত বুধবার (২৬ আগস্ট) সকালে বরফ, কাদা ও পানির প্রায় ৭০ ফুট উঁচু ঢলে নেপালের রাসুওয়া অঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হয়।

রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরে লুম্বিনি প্রদেশে বন্যায় ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যেও তিনটি মরদেহ পাওয়া গেছে। এসব এলাকা বন্যার মূল কেন্দ্র থেকে ১০০ মাইলেরও বেশি দূরে।

এখন পর্যন্ত ভয়াবহ এই দুর্যোগে অন্তত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। আকস্মিক এই পাহাড়ি ঢলে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক স্থাপনা ও যোগাযোগব্যবস্থা ধ্বংস হয়েছে।

নিখোঁজদের সন্ধান ও জীবিতদের উদ্ধারে নেপালজুড়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের প্রায় ৫ হাজার সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

তবে নতুন বিপর্যয়ের আশঙ্কায় শুক্রবার (২৮ আগস্ট) উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ভূমিধস ও ধ্বংসাবশেষের কারণে উপত্যকার নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুটি হ্রদের সৃষ্টি হয়েছে। এসব হ্রদের পানি উপচে পড়লে পাহাড় বেয়ে নিচের দিকে নেমে নতুন করে ভয়াবহ বন্যা ও ধসের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাসুওয়া উপত্যকার উঁচু এলাকায় অবস্থিত ত্রিশূলী বাজারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

বিষয় : নিহত মরদেহ বন্যা নেপাল বিধ্বস্ত

RTN News

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নেপালের ভয়াবহ বন্যা: ২৫০ মাইল দূরেও মিলছে ভেসে যাওয়া মরদেহ, নিখোঁজ ১,৪০০

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x