ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
RTN News

সাজা শেষের একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাজা শেষের একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগার। সংগৃহীত

সাজা শেষের একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

সাজা শেষ হওয়ার একদিন আগে দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত নাদিম বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : কারাগার দিনাজপুর

RTN News

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাজা শেষের একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x