ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
RTN News

রংপুরে ফোনে বাগ্‌বিতণ্ডার পর নির্জন রাস্তায় ডেকে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রংপুরে ফোনে বাগ্‌বিতণ্ডার পর নির্জন রাস্তায় ডেকে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
রংপুর মহানগর হারাগাছের চরচতুরা গ্রামের নির্জন রাস্তা থেকে যুবক সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ফোনে বাগ্‌বিতণ্ডার পর নির্জন রাস্তায় ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

রংপুরের কাউনিয়ার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লিমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। বাজারের পাশেই কাউনিয়ার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম।

রাত ৯টার দিকে স্বজনেরা জানতে পারেন, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তায় সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে মুখ ও ঘাড়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মজমুল বলেন, মিলন বাজারে অবস্থানকালে সিদ্দিককে মোবাইল ফোনে কারও সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে দুর্বৃত্তরা তাঁকে নির্জন এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যুবকের মুখ, ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয় : জেলার খবর রংপুর জেলা রংপুর বিভাগ দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা কাউনিয়া

RTN News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রংপুরে ফোনে বাগ্‌বিতণ্ডার পর নির্জন রাস্তায় ডেকে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ফোনে বাগ্‌বিতণ্ডার পর নির্জন রাস্তায় ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

রংপুরের কাউনিয়ার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লিমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। বাজারের পাশেই কাউনিয়ার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম।

রাত ৯টার দিকে স্বজনেরা জানতে পারেন, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তায় সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে মুখ ও ঘাড়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মজমুল বলেন, মিলন বাজারে অবস্থানকালে সিদ্দিককে মোবাইল ফোনে কারও সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে দুর্বৃত্তরা তাঁকে নির্জন এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যুবকের মুখ, ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x