ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
RTN News

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ
সংগৃহীত

ডারউইন টেস্টের চতুর্থ দিনের সকালে বল হাতে দারুণ দাপট দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মিরাজ। ৫৯.৩ ওভারে তার বল বড় বাঁক নিয়ে ক্যারির ব্যাটের কানায় লাগে। বলটি তালুবন্দী করেন উইকেটকিপার লিটন দাস। ৭২ বলে ৩০ রান করে ফেরেন ক্যারি। এতে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভাঙে। এরপর ক্রিজে আসেন বো ওয়েবস্টার।

কিছুক্ষণ পর অর্ধশতক পূর্ণ করেন গ্রিন। ৬১তম ওভারের শেষ বলে তিন রান নিয়ে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন তিনি। গত ১৩ ইনিংসে এটিই তার প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

এরপর আবারও মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওয়েবস্টার। আগের বলগুলো ভেতরের দিকে বাঁক নিলেও শেষ বলটি সোজা চলে যায়। বলটি বাঁক নেবে ভেবে ব্যাট চালান ওয়েবস্টার। কিন্তু বল সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। মাত্র ৫ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর ক্রিজে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। অফ স্টাম্পের বাইরে কিছুটা চওড়া জায়গায় পড়া মিরাজের বলে ব্যাট বাড়িয়ে দেন কামিন্স। ব্যাটে লেগে বলের দিক পরিবর্তন হলে শর্ট লেগে থাকা সাদমান ইসলাম দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান। ৩২ বলে ৮ রান করেন কামিন্স।

সকালের সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে চাপে ফেলে দিয়েছেন মিরাজ। ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার সামনে এখনো ২১ রানের ঘাটতি। ফলে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া ক্রিকেট মেহেদী হাসান মিরাজ

RTN News

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ডারউইন টেস্টের চতুর্থ দিনের সকালে বল হাতে দারুণ দাপট দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মিরাজ। ৫৯.৩ ওভারে তার বল বড় বাঁক নিয়ে ক্যারির ব্যাটের কানায় লাগে। বলটি তালুবন্দী করেন উইকেটকিপার লিটন দাস। ৭২ বলে ৩০ রান করে ফেরেন ক্যারি। এতে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভাঙে। এরপর ক্রিজে আসেন বো ওয়েবস্টার।

কিছুক্ষণ পর অর্ধশতক পূর্ণ করেন গ্রিন। ৬১তম ওভারের শেষ বলে তিন রান নিয়ে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন তিনি। গত ১৩ ইনিংসে এটিই তার প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

এরপর আবারও মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওয়েবস্টার। আগের বলগুলো ভেতরের দিকে বাঁক নিলেও শেষ বলটি সোজা চলে যায়। বলটি বাঁক নেবে ভেবে ব্যাট চালান ওয়েবস্টার। কিন্তু বল সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। মাত্র ৫ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর ক্রিজে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। অফ স্টাম্পের বাইরে কিছুটা চওড়া জায়গায় পড়া মিরাজের বলে ব্যাট বাড়িয়ে দেন কামিন্স। ব্যাটে লেগে বলের দিক পরিবর্তন হলে শর্ট লেগে থাকা সাদমান ইসলাম দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান। ৩২ বলে ৮ রান করেন কামিন্স।

সকালের সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে চাপে ফেলে দিয়েছেন মিরাজ। ইনিংস হার এড়াতে অস্ট্রেলিয়ার সামনে এখনো ২১ রানের ঘাটতি। ফলে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x