ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
RTN News

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশকে নিয়ে অশ্বিনের বিস্ময়, ‘অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’

ডারউইন টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন আধিপত্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন।

মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে পৌঁছে যাওয়া দলটির ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলেছেন অশ্বিন।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অশ্বিন লিখেছেন, ‘ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য—এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। এই সংস্করণটা যেন আরও অনেক দিন বেঁচে থাকে।’

প্রথম দিনেই বাংলাদেশের পেসারদের দাপটে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারসেরা বোলিং করে একাই ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দুই দিনের খেলায় বল ও ব্যাট হাতে বাংলাদেশের এমন পারফরম্যান্সে এখন প্রথম টেস্টে জয়ের সম্ভাবনাও জোরালো হয়েছে।

বিষয় : ক্রিকেট ভারত বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দল

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x