ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
RTN News

মাসকান্দায় রাব্বী হত্যা: ঘটনার ৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাসকান্দায় রাব্বী হত্যা: ঘটনার ৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার আবদুল খালেক। ছবি : সংগৃহীত

মাসকান্দায় রাব্বী হত্যা: ঘটনার ৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরের মাসকান্দায় দোকানে ঢুকে রাব্বী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবদুল খালেককে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের প্রায় আট ঘণ্টার মধ্যে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে রাব্বীকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে বড় একটি দা বা হাঁসুয়া ব্যবহার করা হয়েছিল।

নিহত রাব্বী নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোডের মোড়লবাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি মাসকান্দা এলাকার একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরে মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাব্বীর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে বাঁচাতে তাঁর ভাই মুহাম্মদ রিয়াদ এগিয়ে এলে তাঁকেও আহত করা হয়। পরে রাব্বীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সরাসরি চারজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের পেছনে আরও ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ থাকতে পারে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

র‍্যাব আরও জানায়, ঘটনার আগের দিন দুই পক্ষের মধ্যে একটি সালিস হয়েছিল। তবে ওই সালিস চাঁদাবাজি-সংক্রান্ত বিরোধের কারণে হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক দাবি করেছেন, ২০১৮ সালে রাব্বীর পক্ষের লোকজন তাঁর বাবা ফজলুল হককে মারধর করেছিলেন। ওই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। পাশাপাশি রাব্বীর পক্ষের লোকজন এলাকায় বিভিন্ন কাজে চাঁদা দাবি করতেন বলেও তিনি অভিযোগ করেন। এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি র‍্যাব।

এদিকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের কাছে আবদুল খালেক দাবি করেন, তাঁর বাবাকে আহত করার ঘটনার প্রতিশোধ নিতেই তিনি রাব্বীকে হত্যা করেছেন। একই সঙ্গে নিজের বাড়িঘরে আগুন ও লুটপাটের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাব্বীর বাবা মোবারক হোসেন বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। র‍্যাব একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশও অভিযান চালাচ্ছে।

বিষয় : গ্রেপ্তার হত্যা ময়মনসিংহ র‌্যাব

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাসকান্দায় রাব্বী হত্যা: ঘটনার ৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x