ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
RTN News

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, ১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, ১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের
আরিফুল ইসলাম

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, ১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলামের জ্ঞান ১৪ দিনেও ফেরেনি। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে গত বুধবার রাতে ঢাকার হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরিফুল ইসলাম আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। পাশাপাশি মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করা ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন আরিফুল। সম্প্রতি গন্ধমরুয়া এলাকার জুয়া ব্যবসার সঙ্গে জড়িত রহিদুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা।

গত ১ আগস্ট বিকেলে বাড়ির কাছে রহিদুলের নেতৃত্বে একদল ব্যক্তি আরিফুলের ওপর হামলা করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর থেকে তাঁর জ্ঞান ফেরেনি।

চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পরিবার

আরিফুলের স্ত্রী মাকামাম মাহমুদা সম্পা জানান, তাঁর স্বামীর চিকিৎসায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে এখন পর্যন্ত প্রায় তিন লাখ টাকা সহায়তা পাওয়া গেছে। বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর কৃষক বাবার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গত বুধবার ফোন করে আরিফুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আরিফুলের চিকিৎসায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে নিয়ে র‍্যাব ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

বিষয় : নিখোঁজ

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, ১৪ দিনেও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুলের

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x