ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
RTN News

ডারউইন টেস্টে টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডারউইন টেস্টে টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ
সংগৃহীত

ডারউইন টেস্টে টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে সেশন ধরে ধরে এগিয়ে যাওয়াই সাফল্যের অন্যতম চাবিকাঠি। ডারউইন টেস্টে সেই কাজটাই দারুণভাবে করছে বাংলাদেশ। প্রথম দিনের তিন সেশনেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দাপট ধরে রেখেছে সফরকারীরা। টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতে ১০২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা তানজিদ হাসান তামিম শুরু থেকেই ছিলেন সাবলীল। ড্রিংকস বিরতির আগেই ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন তিনি।

তামজিদের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। আগের দিন নাথান লায়নের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। আজও লায়নের বলে স্টিভ স্মিথের হাতে আসা সুযোগ ফসকে যায়।

অন্য প্রান্তে মুমিনুল হকও এগোচ্ছিলেন ফিফটির দিকে। তবে বিরতির পর জশ হ্যাজেলউডের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এতে তামজিদের সঙ্গে তাঁর ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটির সমাপ্তি ঘটে।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে পরিস্থিতি সামলে নেন। কোনো ঝুঁকি না নিয়ে তামজিদের সঙ্গে দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ১৮১ রান করেছে। তামজিদ অপরাজিত ৭৪ রানে, শান্ত ২৮ রানে। তৃতীয় উইকেটে দুজনের জুটি ইতোমধ্যে ৪৩ রান ছাড়িয়েছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে লিড নিতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৮ রান। সেই লক্ষ্য সামনে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া ক্রিকেট

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ডারউইন টেস্টে টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে সেশন ধরে ধরে এগিয়ে যাওয়াই সাফল্যের অন্যতম চাবিকাঠি। ডারউইন টেস্টে সেই কাজটাই দারুণভাবে করছে বাংলাদেশ। প্রথম দিনের তিন সেশনেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দাপট ধরে রেখেছে সফরকারীরা। টানা চার সেশনে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতে ১০২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা তানজিদ হাসান তামিম শুরু থেকেই ছিলেন সাবলীল। ড্রিংকস বিরতির আগেই ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন তিনি।

তামজিদের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। আগের দিন নাথান লায়নের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। আজও লায়নের বলে স্টিভ স্মিথের হাতে আসা সুযোগ ফসকে যায়।

অন্য প্রান্তে মুমিনুল হকও এগোচ্ছিলেন ফিফটির দিকে। তবে বিরতির পর জশ হ্যাজেলউডের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এতে তামজিদের সঙ্গে তাঁর ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটির সমাপ্তি ঘটে।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে পরিস্থিতি সামলে নেন। কোনো ঝুঁকি না নিয়ে তামজিদের সঙ্গে দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ১৮১ রান করেছে। তামজিদ অপরাজিত ৭৪ রানে, শান্ত ২৮ রানে। তৃতীয় উইকেটে দুজনের জুটি ইতোমধ্যে ৪৩ রান ছাড়িয়েছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে লিড নিতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৮ রান। সেই লক্ষ্য সামনে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x