ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

মালয়েশিয়ায় দুদিনের অভিযানে ১,০৪৩ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৩৭০

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মালয়েশিয়ায় দুদিনের অভিযানে ১,০৪৩ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৩৭০

মালয়েশিয়ায় দুদিনের অভিযানে ১,০৪৩ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৩৭০

মালয়েশিয়ায় দুদিনব্যাপী অভিযানে ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার শুরু হওয়া ‘অপ সাসার’ নামের এ অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশটিতে বিদেশিদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ বাড়ছে। এ কারণে বর্তমানে সারা দেশে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ।

জাকারিয়া শাবান জানান, চলতি বছর এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে বলেও জানান তিনি।

জাকারিয়া বলেন, এ কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : মালয়েশিয়া

RTN News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় দুদিনের অভিযানে ১,০৪৩ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৩৭০

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x