ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার
সংগৃহীত

বাংলা দল ও আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের মগরা থানার পুলিশ। এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা হয়েছে। মঙ্গলবারই তাকে চুঁচুড়া আদালতে হাজির করার কথা রয়েছে।

গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন কর্ণাটকের এক মেডিকেল শিক্ষার্থী। অভিযোগে ওই তরুণী জানান, অভিষেকের সঙ্গে তার প্রায় সাড়ে তিন বছর ধরে সম্পর্ক ছিল। তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। এমনকি একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা।

তবে প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। বিষয়টি একপর্যায়ে থানায় গড়ালেও তখন কোনো মামলা হয়নি। পরে ওই তরুণী আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন।

অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। পুলিশ দীর্ঘ সময় কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরে হাইকোর্টের নির্দেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ক্রিকেট ক্যারিয়ারে বাংলার হয়ে ধারাবাহিকভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন অভিষেক। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়। ঋষভ পন্তের বিকল্প হিসেবে তাকে দলে রাখা হলেও প্রথম মৌসুমে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি।

পরের মৌসুমেও দিল্লি ক্যাপিটালস তার ওপর আস্থা রাখে। এবারও ব্যাট হাতে রান করে দলের প্রত্যাশা পূরণ করেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।

অভিযোগের বিষয়ে আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বিষয় : ধর্ষণ ভারত ক্রিকেট

RTN News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x