ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
RTN News

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
মোবাইলে এসএসসির ফলাফল দেখার চেষ্টা করছে শিক্ষার্থীরা। ছবিটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা- সংগৃহিত

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে আগামী ১১ আগস্ট। শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে এ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে দিতে হবে মোবাইল ফোন নম্বর।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা কোনো বিষয় বাদ দিতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট বিষয় প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

বিষয় : এসএসসি ফল প্রকাশ

RTN News

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x