ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
RTN News

পশ্চিম তীরে সাত মাসে ১,৩৩০টির বেশি হামলা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পশ্চিম তীরে সাত মাসে ১,৩৩০টির বেশি হামলা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ
ফিলিস্তিনে ইসরায়েলি দমনপীড়নের পুরোনো ছবি।

পশ্চিম তীরে সাত মাসে ১,৩৩০টির বেশি হামলা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরে চলতি ২০২৬ সালের শুরু থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের ওপর ১,৩৩০টিরও বেশি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। এসব ঘটনায় প্রাণহানি, ঘরবাড়ি ও কৃষিসম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ জুলাই) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ) চলতি বছরের এসব সহিংসতার তথ্য সংগ্রহ করেছে এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন সহিংসতার ধারায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। হামলাকারীরা বাড়িঘর, মসজিদ, গাছপালা ও কৃষিজমি পুড়িয়ে বা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এর ফলে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার নিজেদের বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনি, ইসরায়েলি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনারা এসব হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি; এমনকি কিছু ঘটনায় হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগও উঠেছে।

একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে হাজারো মানুষ জরুরি চিকিৎসাসেবা, শিক্ষা এবং জীবিকার মতো মৌলিক প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ওসিএইচএর হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে গত শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জনই শিশু।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন মেনে চলা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, পশ্চিম তীরে চলমান এসব হামলা ও দখল কার্যক্রম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও সংকুচিত করছে।

সূত্র: ওয়াফা।

বিষয় : ফিলিস্তিন বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য গাজা

RTN News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পশ্চিম তীরে সাত মাসে ১,৩৩০টির বেশি হামলা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x