ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
RTN News

ভিডিও বিতর্কের জেরে এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে টানা পঞ্চম দিনের বিক্ষোভ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভিডিও বিতর্কের জেরে এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে টানা পঞ্চম দিনের বিক্ষোভ
শ্যামনগরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: সংগৃহীত

ভিডিও বিতর্কের জেরে এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে টানা পঞ্চম দিনের বিক্ষোভ

মিছিল-সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ; দ্বিতীয় স্ত্রী দাবি করলেও থামেনি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে রোববার (২৬ জুলাই) বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

সকাল ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

স্থানীয় ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাও. মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ঘটনার পরদিন নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

তবে ওই ব্যাখ্যার পরও নির্বাচনী এলাকায় বিতর্ক ও ক্ষোভ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে।

এদিকে, ভিডিওটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চললেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

বিষয় : সাতক্ষীরা গাজী নজরুল ইসলাম

RTN News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভিডিও বিতর্কের জেরে এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে টানা পঞ্চম দিনের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x