ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এ ধরনের প্রদর্শনীতে এটিই অন্তত তৃতীয় হামলা। ছবি: ইউক্রেনের প্রেসিডেন্ট সূত্রে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫

প্রদর্শনীস্থলে ১০ জনের মৃত্যু, শতাধিক আহত; পাল্টা হামলায় রাশিয়ার কিরভেও প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর পৃথক হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫ জনে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দিনের আলোতে চালানো এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলার সময় প্রদর্শনীতে প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা, ড্রোন নির্মাতা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্তনভ (ফ্ল্যাশ) এবং সামরিক প্রযুক্তি উন্নয়নকর্মী লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেন। বেস্ক্রেস্তনভ জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা উচ্চনির্ভুল দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে এমন একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে ড্রোন প্রদর্শন করা হচ্ছিল। মস্কোর দাবি, সেখানে ড্রোন ইউনিট ও নিরাপত্তা সংস্থার এমন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনায় জড়িত।

২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর ড্রোন প্রদর্শনী লক্ষ্য করে এটি অন্তত তৃতীয় হামলা। এ ঘটনায় ইউক্রেনে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ও আয়োজকদের সিদ্ধান্ত ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখছে।

এদিকে পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় সুমি শহরেও পৃথক হামলায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ।

অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার কিরভ শহরে ছয়জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর গুদামেও হামলা চালিয়েছে ইউক্রেন।

জেলেনস্কির দাবি, কিরভে ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে, যেখানে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হতো। ইউক্রেন জানিয়েছে, এখন তারা রুশ বাহিনীর সরবরাহ ব্যবস্থা দুর্বল করতে লজিস্টিকস ও সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। হোয়াইট হাউস জানিয়েছে, সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে শান্তি আলোচনা এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।

বিষয় : রাশিয়া ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন সংকট

RTN News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৫

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x