ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

মুম্বাইয়ে শিক্ষার্থী বিক্ষোভ: ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুম্বাইয়ে শিক্ষার্থী বিক্ষোভ: ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক
সিজেপির ডাকে বিভিন্ন রাজ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে শিক্ষার্থী বিক্ষোভ: ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

ভাইরাল ভিডিও তদন্তে পুলিশের ঘোষণা, অভিযুক্ত সদস্যকে দায়িত্ব থেকে সরানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুম্বাই কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে পুলিশের পোশাক পরা এক সদস্যকে আটক শিক্ষার্থীদের আন্দোলনে ফের অংশ নিলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিতে দেখা যায়।

গত কয়েক দিনে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। ধারণা করা হচ্ছে, ভাইরাল ভিডিওতে থাকা তরুণদের সেখান থেকেই আটক করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, একটি পুলিশ ভ্যানে কয়েকজন শিক্ষার্থীকে বসিয়ে রাখা হয়েছে। সামনের আসনে বসা এক পুলিশ সদস্য তাদের বাড়ি ফিরে যেতে এবং ভবিষ্যতে আর কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার নির্দেশ দেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আবার এখানে দেখা গেলে তোমাদের জীবন শেষ করে দেব।’ এরপর তিনি আরও বলেন, ‘তোমাদের ব্যাগে ৫০-৫০ গ্রাম মাদক রেখে মিথ্যা মামলা দেব, তখন সারাজীবন শেষ হয়ে যাবে।’

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিজের দায়িত্ব পালনে সমস্যার কথাও বলতে শোনা যায়।

ভিডিওটি প্রকাশ করে মুম্বাই কংগ্রেস দাবি করেছে, ঘটনাটি সত্য হলে এটি শুধু শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নয়, বরং গণতান্ত্রিক অধিকার খর্বেরও শামিল। দলটির মতে, শিক্ষার্থীদের প্রশ্নের জবাব জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত, হুমকি দিয়ে নয়।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থী আন্দোলন দমনে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। অভিযোগ রয়েছে, আন্দোলনকারীদের ডিজিটালভাবে নজরদারি করা হচ্ছে এবং অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়া আগে মামলা বা আইনি নোটিশ পাওয়া ব্যক্তিদের স্থানীয় থানার পক্ষ থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন চালু রেখে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ৩৫(৩) ধারায় কয়েকজন শিক্ষার্থীকে মেসেজিং অ্যাপের মাধ্যমে নোটিশ পাঠিয়ে আগের বিক্ষোভের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

বিষয় : পুলিশ ভারত শিক্ষার্থী বিক্ষোভ ককরোচ পার্টি মাদক

RTN News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুম্বাইয়ে শিক্ষার্থী বিক্ষোভ: ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x