ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
RTN News

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুই তেল ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুই তেল ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
হুথি বিদ্রোহীদের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুই তেল ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

বাব আল-মানদাবে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন দুটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। সৌদি উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল (প্রায় ১৩০ কিলোমিটার) দূরে থাকা ‘এনসেলিয়া’‘লায়লা’ নামের ট্যাঙ্কার দুটি লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO) জানিয়েছে, হামলার পর ট্যাঙ্কারগুলোর অন্তত একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হুথিদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত আঘাতে উভয় ট্যাঙ্কারেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

হুথি গোষ্ঠী জানিয়েছে, সৌদি আরবের দীর্ঘ ১২ বছরের অবরোধের জবাব হিসেবে তারা এই অভিযান পরিচালনা করেছে। তাদের ভাষায়, এটি ‘অবরোধের বদলে অবরোধ’ কর্মসূচির অংশ।

এদিকে, সৌদি পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘এনসেলিয়া’ ট্যাঙ্কারের সামনের অংশে আগুন লাগলেও জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদে রয়েছেন। পাশাপাশি জাহাজ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ বাব আল-মানদাব প্রণালীলোহিত সাগরে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য হুথি বিদ্রোহী

RTN News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুই তেল ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x