ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, আবেগঘন বার্তায় জানালেন নিজের লড়াইয়ের কথা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, আবেগঘন বার্তায় জানালেন নিজের লড়াইয়ের কথা
ভিডিও বার্তায় বিগ বি। ছবি: ভিডিও থেকে নেওয়া

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, আবেগঘন বার্তায় জানালেন নিজের লড়াইয়ের কথা

বিনোদন ডেস্ক:
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অস্ত্রোপচারের খবর প্রকাশের পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর কিছু সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের পর্যবেক্ষণেও থাকতে হয়েছে তাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

নিজের ব্লগে দেওয়া এক আবেগঘন বার্তায় ৮৩ বছর বয়সী এই অভিনেতা জানান, অস্ত্রোপচারের পরের সময়টা তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন।

তিনি লেখেন, "অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে থাকতে হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু সুস্থতার পথ এখনও সহজ নয়। জীবনের সবচেয়ে কঠিন সময় হলো, যখন একজন বিজয়ীকেও পরাজয়ের মুখোমুখি হতে হয়।"

তবে কঠিন এই পরিস্থিতিতেও আশাবাদ হারাননি অমিতাভ। তিনি বলেন, প্রতিকূল সময়ে যারা সাহস নিয়ে লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত তারাই প্রকৃত বিজয়ী হন।

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, "কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে পড়েন। যারা লড়াই চালিয়ে যেতে পারেন, তারাই শেষ পর্যন্ত জয়ী হন। তাই সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।"

দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া অমিতাভ বচ্চন এখনও বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিষয় : বলিউড অমিতাভ বচ্চন অভিনেতা

RTN News

বুধবার, ২২ জুলাই ২০২৬

অস্ত্রোপচারের পর আইসিইউতে অমিতাভ বচ্চন, আবেগঘন বার্তায় জানালেন নিজের লড়াইয়ের কথা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x