ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
RTN News

ভাইরাল ভিডিওর পর আলোচনায় এমপি নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে, সামনে এলো ৫৭ বছরের বয়সের ব্যবধান

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাইরাল ভিডিওর পর আলোচনায় এমপি নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে, সামনে এলো ৫৭ বছরের বয়সের ব্যবধান
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. গাজী নজরুল ইসলাম ও তার ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম। সংগৃহীত ছবি

ভাইরাল ভিডিওর পর আলোচনায় এমপি নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে, সামনে এলো ৫৭ বছরের বয়সের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে তার ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের বয়সের ব্যবধান। কাবিননামার তথ্য অনুযায়ী, দুজনের বয়সের পার্থক্য ৫৭ বছর।

কাবিননামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, মো. গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসাবে বর্তমানে এমপি নজরুল ইসলামের বয়স ৭৫ বছর এবং মরিয়মের বয়স ১৮ বছর।

বয়সের এই ব্যবধানের তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যবহারকারীরা।

এর আগে এমপি নজরুল ইসলাম ও মরিয়মকে নিয়ে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর তিনি প্রথমে দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

তবে পরে একাধিক স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ে ভিডিওটি এআই-নির্মিত নয় বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে নিজের ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেন।

ভিডিওটির সত্যতা ও ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

RTN News

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল ভিডিওর পর আলোচনায় এমপি নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে, সামনে এলো ৫৭ বছরের বয়সের ব্যবধান

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x