ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
RTN News

৪ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে চাটখিলে অটোচালক আটক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে চাটখিলে অটোচালক আটক
অভিযুক্ত সুমন |সংগৃহীত

নোয়াখালীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অটোরিকশাচালক গণপিটুনির পর পুলিশের হাতে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার অভিযুক্তকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার চাটখিল গ্রামের চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্তকে শনাক্ত করেন।

সোমবার একই এলাকায় অটোরিকশা নিয়ে গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন এবং ক্ষুব্ধ হয়ে গণপিটুনি দেন। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয় : পুলিশ অটোরিকশা

RTN News

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৪ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে চাটখিলে অটোচালক আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x