ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

ঝালকাঠির ভীমরুলিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝালকাঠির ভীমরুলিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর
ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কিশোরকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির ভীমরুলিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর

পেয়ারা বাগানে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের সানি; ডুবুরি দলের অপেক্ষায় উদ্ধার অভিযান

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের পর্যটনকেন্দ্র ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর। শনিবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সানি হাওলাদার রাজাপুর উপজেলার ২ নম্বর মঠবাড়িয়া ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকার সোহেল হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, পরিবারের ১৪ থেকে ১৫ সদস্য মিলে ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে গিয়েছিলেন। দুপুরের খাবার শেষে সানি খালের পাশে থাকা একটি আমগাছে উঠে সেখান থেকে পানিতে লাফ দেয়। এরপর তাকে আর পানির ওপর ভেসে উঠতে দেখা যায়নি। সঙ্গে সঙ্গে স্বজনরা পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের ঘটনায় সানির চাচা সৌরভ হোসেন রনি অভিযোগ করেন, ঝালকাঠি জেলায় নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাহাবুব আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বরিশাল ও পটুয়াখালীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে তারা অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

তিনি আরও জানান, ডুবুরি দল পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খালে তল্লাশি চালিয়ে নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিষয় : বরিশাল বিভাগ নিখোঁজ ঝালকাঠি ফায়ার সার্ভিস

RTN News

রোববার, ১৯ জুলাই ২০২৬

ঝালকাঠির ভীমরুলিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x