ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
RTN News

দাবানল নিয়েও কোটি টাকার বাজি! অনলাইন ‘প্রেডিকশন মার্কেট’ ঘিরে বাড়ছে উদ্বেগ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাবানল নিয়েও কোটি টাকার বাজি! অনলাইন ‘প্রেডিকশন মার্কেট’ ঘিরে বাড়ছে উদ্বেগ
গত বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আল্টাডেনায় ইটন দাবানলে এভাবেই ভস্মীভূত হয় হাজার হাজার বাড়ি। ছবি: এএফপি

দাবানল নিয়েও কোটি টাকার বাজি! অনলাইন ‘প্রেডিকশন মার্কেট’ ঘিরে বাড়ছে উদ্বেগ

প্রাকৃতিক দুর্যোগকে মুনাফার হাতিয়ার বানানোর অভিযোগ; বিশেষজ্ঞদের সতর্কবার্তা—এতে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঝুঁকি বাড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বছরের ভয়াবহ ইটন দাবানলে ১৯ জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পরও অনলাইনে সেই দুর্যোগকে ঘিরে কোটি টাকার বাজি ধরার ঘটনা সামনে এসেছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নীতিশাস্ত্রবিদ, পরিবেশবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পলিমার্কেটসহ বিভিন্ন অনলাইন ‘প্রেডিকশন মার্কেট’ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা বাজি ধরছিলেন—দাবানলে কত একর বনভূমি পুড়বে, আগুন কোথায় ছড়াবে কিংবা কবে তা নিয়ন্ত্রণে আসবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে এ ধরনের আর্থিক লেনদেন ভবিষ্যতে মুনাফার আশায় ইচ্ছাকৃত অগ্নিসংযোগের মতো অপরাধকে উৎসাহিত করতে পারে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রাল–এর বিজ্ঞানী ক্যাটলিন ট্রুডো বলেন, প্রযুক্তির এই যুগে বনাঞ্চলে আগুন লাগানো যেমন সহজ, তেমনি অনলাইন বাজির বাজার সেই অপরাধে আর্থিক প্রলোভনও যোগ করছে। তিনি একে ‘অমানবিক ও অন্ধকার ভবিষ্যৎ’ বলে মন্তব্য করেন।

অবশ্য পলিমার্কেট কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের প্ল্যাটফর্ম জুয়া নয়; বরং দুর্যোগের সম্ভাব্য গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত ও কার্যকর তথ্য পাওয়ার একটি মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে এটি পরিচালিত হয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের সাবেক অগ্নিসংযোগ তদন্তকারী এড নর্ডসকগ এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। তার মতে, দাবানল এমন একটি দুর্যোগ, যা মানুষ ইচ্ছাকৃতভাবে ঘটাতে পারে। তাই এর ওপর অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ অপরাধের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এদিকে ফ্রান্সের শার্ল দ্য গল বিমানবন্দরে তাপদাহসংক্রান্ত একটি বাজিতে লাভবান হওয়ার উদ্দেশ্যে আবহাওয়া সেন্সরের তথ্য বিকৃত করার অভিযোগও তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় জাতীয় আবহাওয়া সংস্থা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

নীতিশাস্ত্রবিদদের ভাষ্য, মানুষের মৃত্যু, দুর্ভোগ ও ঘরবাড়ি ধ্বংসের মতো ট্র্যাজেডিকে আর্থিক লাভের উপকরণে পরিণত করা মানবিক মূল্যবোধের পরিপন্থী। এতে দুর্যোগের ভয়াবহতা মানুষের কাছে বিনোদনের বিষয়ে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং জলবায়ু সংকট মোকাবিলার সামাজিক সচেতনতা দুর্বল হতে পারে।

এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সরকারি কর্মকর্তাদের জন্য প্রেডিকশন মার্কেট-সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করেছেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়া ও উটাহর কয়েকজন আইনপ্রণেতা সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড, যুদ্ধ ও প্রাণঘাতী দুর্যোগ-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে পূর্বাভাসভিত্তিক লেনদেন নিষিদ্ধ করার প্রস্তাবও উত্থাপন করেছেন।

বিষয় : যুক্তরাষ্ট্র আগুন অনলাইন জুয়া ক্যালিফোর্নিয়া অগ্নিকাণ্ড

RTN News

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দাবানল নিয়েও কোটি টাকার বাজি! অনলাইন ‘প্রেডিকশন মার্কেট’ ঘিরে বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x