কামব্যাকের আবেগে বাকরুদ্ধ স্কালোনি, ১৮০ BPM-এ হৃদয়ের ভাষা তুলে ধরল Garmin
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক জয়ের পর দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি আবেগে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও কথা বলতে পারেননি। তার চোখের জল এবং নীরবতা ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে যায়।
এই আবেগঘন মুহূর্তকে ভিন্নভাবে তুলে ধরে স্মার্টওয়াচ নির্মাতা Garmin। প্রতিষ্ঠানটি স্কালোনির কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ছবিতে তার হার্ট রেট ১৮০ BPM দেখিয়ে ক্যাপশনে লেখা হয়, "You don't have to say anything. Your heart rate says it all." (আপনাকে কিছু বলতে হবে না, আপনার হৃদস্পন্দনই সব বলে দিচ্ছে।)
Garmin-এর এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেক ফুটবলপ্রেমী এটিকে ম্যাচ-পরবর্তী অন্যতম আবেগঘন এবং সৃজনশীল ব্র্যান্ড পোস্ট হিসেবে আখ্যায়িত করেছেন।