ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী হচ্ছে, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী হচ্ছে, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী হচ্ছে, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়ার আভাস, রোববার থেকে সারা দেশে প্রভাব আরও স্পষ্ট হতে পারে

সংবাদ:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। শনিবার সন্ধ্যার পর থেকে কিছু এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে এবং রোববার থেকে এর প্রভাব সারা দেশে আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সম্ভাব্য নিম্নচাপের কারণে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক কিংবা তার চেয়েও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি এবং কোথাও কোথাও স্বল্পমেয়াদি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিষয় : বৃষ্টিপাত বঙ্গোপসাগর পরিবেশ আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা লঘুচাপ সমুদ্রবন্দর

RTN News

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী হচ্ছে, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x