ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
RTN News

গুজরাটে তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ, উদ্বেগ জানাল জমিয়তে উলামায়ে হিন্দ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুজরাটে তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ, উদ্বেগ জানাল জমিয়তে উলামায়ে হিন্দ
ছবি: হিন্দুস্তান গ্যাজেট

গুজরাটে তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ, উদ্বেগ জানাল জমিয়তে উলামায়ে হিন্দ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগাম নোটিশ ছাড়াই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে।

ঘটনার পর জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা হাকিমুদ্দিন কাসেমী। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদ। মসজিদের খাদেমের দাবি, হঠাৎ অভিযান চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটকের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৬৫ সাল থেকে জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল। এর নান্দনিক নির্মাণশৈলীর কারণে এটি এলাকাটির একটি পরিচিত ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত হতো।

মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদের সময় প্রশাসনের সঙ্গে কথা বলার এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরও একটি মসজিদও একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা জানান, অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে।

এদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, বিশেষ করে বিজেপি-শাসিত কয়েকটি রাজ্যে মুসলিমদের লক্ষ্য করে সহিংসতা, উচ্ছেদ অভিযান এবং ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনার প্রতিবাদে তারা আন্দোলনের কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছে।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের কারণ বা নোটিশ সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

বিষয় : ভারত মুসলিম নিপীড়ন মুসলিম ‍উচ্ছেদ

RTN News

রোববার, ১৬ আগস্ট ২০২৬

গুজরাটে তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদ, উদ্বেগ জানাল জমিয়তে উলামায়ে হিন্দ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x